গল্প
১
অনামিকা মিত্র আমার অরকূট-ফ্রেন্ড। কবিতা লিখেন। দুয়েকটি সাহিত্যপত্রিকায় ছাপাও হয়েছে তাঁর কবিতা। আজ একটি গল্প শেয়ার করেছেন। ভালই লিখেছেন। লেখতে থাকলে লেখা আরো পাকা হবে।
“গাছেরা খুব কল্পনাপ্রবণ
অনামিকা মিত্র
ঘুমহীনতার যন্ত্রণায় ছটফট করছে ব। সাথে মাথায় একটা অদ্ভূত অসহ্য ব্যথা। ব্যথাটা রাত বাড়ার সাথে উপভোগ্য একটা অনুভূতিতে পরিণত হচ্ছে।
ধীরে ধীরে কিছু দুর্বোধ্য ছবি, শব্দ, গন্ধ মাথায় আসতে শুরু করে। ব জানে আপাত অর্থহীন এইসব ইন্দ্রিয়ানুভূতির অন্তরালে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। শুন্যে হাত বাড়িয়ে কিছু একটা ধরার চেষ্টা করে সে। কিন্তু ধরতে পারে না যেন। রাত বাড়ার সাথে সাথে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে অনুভূতিগুলো। খোলা আকাশ, গাঢ় নীল, রোদ, চিল উড়ে যাচ্ছে। সারা শরীরে অদ্ভূত অবসন্নতা। জীবনের আনন্দ। শুধুই বেঁচে থাকার একটা তীব্র আনন্দ অনুভব করতে থাকে ধীরে ধীরে। মহাবিশ্বের সমস্ত রহস্য যেন সে জানে। নিজের মনে খেলা শুরু করে সে। সৌরজগত, আকাশগঙ্গা, সব গ্যালাক্সি, নিহারিকা, আরো অসংখ্য সমান্তরাল মহাবিশ্বের সমস্ত সময়কালের সব রহস্য সে জানে।যেন সে নিজেই নির্মাণ করতে পারবে একেকটা মহাবিশ্ব। এমনকি নির্মাণও করতে শুরু করে। হঠাত শেকড়ের মধ্যে পাশের বৃদ্ধ গাছের আয়ন-সংশ্লেষণে আবার পৃথিবীতে ফিরে আসে ও।”কি করছিলে ব? এইভাবে চিন্তাশক্তির অপচয় করলে ত অকালেই প্রাণটা হারাবে।” বলে গাছটি, “অবশ্য বয়ঃসন্ধিকালে ওইরকম হয়। কিন্তু কখনোই মাত্রা ছাড়িয়ে যেও না। আস্তে আস্তে সব জানতে পারবে। ধৈর্য ধরতে শেখ।” অবাক হয়ে ব দেখে ও নিজেই একটা গাছ। মানে কি? ভয়ানক আতংকে জ্ঞানহীন হওয়ার উপক্রম হয় ওর। “মানে হচ্ছে এতকাল ধরে তুমি যে মানুষ ছিলে সেটা আসলে তোমার সাময়িক কল্পনা। এর আগে তুমি আরো অনেক প্রাণী হয়েছ। বাঘ, শেয়াল, দোয়েল পাখি আরো কত কি! কিন্তু সবই তোমার কল্পনা।” পাশের বুড়ো গাছটি বলে চলে। ধীরে ধীরে সব মনে পড়ে ব এর। আসলেই তো! সে তো একটা ছোট কুলগাছ। সামনের বসন্তের পরের বসন্তে ফুল ফুটবে তার।
বি।দ্র। হে পাঠকরূপী মনুষ্যভাবাপন্ন বৃক্ষ, আপনি এবং আপনার আশেপাশের সচেতন প্রাণীকূল সবই আপনার কল্পনা। এবং সেই কল্পনার জগতে যে বৃক্ষকূল আছে তারাই কেবল বাস্তব। এবং এর মর্মার্থ আপনি বৃক্ষদশায় সচেতন হওয়ার পরপরই বুঝতে পারবেন।”
২
জটায়ুসমগ্রের (লালমোহন গঙ্গোপাধ্যায়) সবক’টি খণ্ড কিনে ফেলেছি।পড়তে মন্দ লাগছে না।একটি তথ্য জেনে বেশ মজা লাগছে। প্রখর রুদ্রের আসল নাম নাকি নিতাই সমাদ্দার।একেবারে ছা-পোষা বাঙালি নাম।বিশ্বসাহিত্যে লালমোহনবাবুর বেশ দখল ছিল তা তাঁর লেখা পড়লেই বুঝা যায়।আমার মনে হয় লালমোহনবাবুর শ্রেষ্ঠ কীর্তি তাঁর প্রবন্ধগুলো।বিশেষত এডগার এলান পোর ‘দ্য মার্ডার ইন দি রু মর্গ’ নিয়ে তাঁর লেখাটি অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ।বাংলাসাহিত্যে লালমোহন গঙ্গোপাধ্যায় বিশেষ স্থান দখল করে থাকবেন তা নিঃসন্দেহে বলা যায়।আরেকটি ব্যাপার অনেক চিত্তাকর্ষক যে প্রখ্যাত ইটালিয়ান চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনির সাথে তাঁর নিয়মিত পত্রযোগাযোগ ছিল।এমনকি ফেলিনির ‘8 1/2 ‘ নিয়ে ‘Verve’ নামে প্যারিস থেকে প্রকাশিত একটি আর্ট ম্যাগাজিনে তাঁর রিভিউ ছাপা হয়েছিল।এই প্রসঙ্গে লালমোহনবাবুর কাছে লেখা একটি চিঠিতে ফেলিনি একটু বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।যাইহোক, এখন যে বইটি পড়ছি সেটি তাঁর শেষের দিকের রচনাগুলোর একটি।উপন্যাসধর্মী এই রচনাটিতে প্রটাগনিস্ট হিসেবে ‘সত্যজিত রায়’ নামে একজন চলচ্চিত্রকারকে আমরা দেখতে পাই।তখনকার বাংলা সাহিত্যে এইধরনের চরিত্র খুবই বিরল।বইটি পড়ার সময় চলচ্চিত্রের বিভিন্ন বিষয় সম্পর্কে লেখকের এত গভীর ও সুস্পষ্ট জ্ঞান দেখে অবাক হতে হয়।উপন্যাসটির প্লট অনেকটা এইরকমঃ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ফেরত নব্যযুবক সত্যজিত কলকাতায় একজন কমার্শিয়াল পেইন্টার হিসেবে কর্মজীবন শুরু করে।একবার কলকাতায় ফরাসি চলচ্চিত্রনির্মাতা জঁ রনোয়ারের সাথে তা্র সাক্ষাৎ হয় এবং সে চলচ্চিত্রনির্মাণে আগ্রহী হয়ে উঠে।তারপর অনেক উত্থান-পতন; একটা সময়ে ‘পথের পাঁচালী’ নামে একটি ছবি তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়।এভাবে উপন্যাসটির কাহিনী এগিয়ে যেতে থাকে।বৃহদাকার উপন্যাস; যদিও একটানা পড়তে একটুও বিরক্তি লাগে না।তবে লালমোহনবাবু তাঁর সত্যজিতকে দিয়ে বিভুতিভূষণের ‘পথের পাঁচালী’-র যে চলচ্চিত্রায়নটি করিয়েছেন সেটি কতটা বাস্তবসম্মত তা নিয়ে ভাবনার অবকাশ আছে।পথের পাঁচালীর মত একটি সাহিত্যকৃতির চলচ্চিত্রায়ন কি আদৌ সম্ভব?
৩
“I don’t want any meaning. I just want grammatically correct sentences. A noun that leads to an object through the action of a verb which confer nothing intelligible or meaningful. Thus I started my journey to unfold the truth beyond the sphere of mere rationality, ‘The Myth of Sisyiphus’: A spontaneous flow of words, sentences and paragraphs; poetry, prose and everything without a single grammatical error yet absolutely meaningless.” says Shén Zhīzǐ, the great chinese philosopher and a prominent literary figure who is already considered as one of the most influential authors of all time. I am personally a great fan of him. His work gives me the joy of travelling into an unknown universe governed by certain laws where the playfulness of human mind reaches it’s ultimate height. He is sometimes misjudged by some critics that he deliberately liquified the language. I really don’t understand what the phrase ‘liquified language’ means at all. Perhaps they want to indicate the objective nature of his work. Reading him is always a great experience to me. Even the same piece of any of his work can produce different kinds of amazements when read at every different time. This dynamic nature of his works helped to develop the idea of pseudotime, a concept which was used by the physicists to construct a complete unified theory of the universe and which gave birth of a new branch of completely different mathematics. One of his famous quotation is, “Every sentence of my work is a function which map every individual human mind into an world unique and individual to him through a one-to-one mapping.” In plain english it tells that: as perspectives vary the meaning of the texts of his writings changes, thus giving different meanings and enjoyments to readers with different minds. In other words, his work has almost a mirror-like characteristic. But it’s not such a mirror which just reflects; it’s rather like the bare reality which is perceived by every individual through the essences that his/her consciousness gives or casts into it; yet collectively at some point there experiences co-inside; ironically that point is this vast, physical and objective universe, infinite to mortals.